ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ভিয়েতনাম থেকে ফিরল ১১৩ বাংলাদেশি

ভিয়েতনাম থেকে ফিরল ১১৩ বাংলাদেশি

চলমান করোনা সংক্রমণের কারণে ভিয়েতনামে আটকে পড়া ১১৩ জন যাত্রীকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।

এদিকে ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় পাঁচ মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের সহযোগিতায় হ্যানয় থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ভিয়েতনাম ছাড়াও কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, লাহোর, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই, মাস্কাট, দোহা ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ মহামারীকালীন সময়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ও বিদেশী নাগরিকদের নিজ দেশে পৌঁছে দিতে স্পেশাল ফ্লাইটগুলো পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত