ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় ভারত যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ভারত যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ফাইল ছবি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী ১৯–২০ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কলোম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের জন্য ড. রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিভিন্ন আঞ্চলিক সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। চলতি বছরের এপ্রিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ার নির্বাচিত হন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার জন্যও কাজ করছেন।
এর আগে, ড. রহমান চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না–ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। নয়াদিল্লিতে কলোম্বো সিকিউরিটি কনক্লেভে তার অংশগ্রহণ সরকারের পারস্পরিক লাভজনক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার ধারাবাহিকতা। খবর বাসসের।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত