ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ভারতে ক্রেন ধসে প্রায় ৯ জনের মর্মান্তিক মৃত্যু

ভারতে ক্রেন ধসে প্রায় ৯ জনের মর্মান্তিক মৃত্যু

ভারতে ক্রেন ধসে প্রায় ৯ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে দেশটির বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্ডে। নিহতদের মধ্যে ৪ জন শিপ ইয়ার্ডের কর্মী বলে জানা গেছে। শনিবার (১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। হতাহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

মর্মান্তিক দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী জগন মোহন স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহরে অবস্থিত হিন্দুস্তান শিপ ইয়ার্ডে লিমিটেড। জাহাজের মেরামত, সাবমেরিন নির্মাণের পাশাপাশি উপকূলীয় কাঠামোর নকশা ও নির্মাণের জন্য এটি সরকারই দেখভাল করে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত