ঢাকা বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ভারতে কোভিড ওয়ার্ডে আগুন লেগে ৭ করোনা রোগীর মৃত্যু

ভারতে কোভিড ওয়ার্ডে আগুন লেগে ৭ করোনা রোগীর মৃত্যু

ভারেতর অন্ধ্র প্রদেশে কোভিড ওয়ার্ডে আগুন লেগে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন।

রোববার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে আগুন লেগেছে বলে জানা যায়।

অন্ধ্র প্রদেশের কৃষ্ণার জেলা শাসক মহম্মদ ইমতিয়াজ জানান, ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করা যাচ্ছে। হোটেল থেকে ২২ জন রোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আসলেও, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে,ওই হোটেলে ৩০ জন কোভিড রোগী রয়েছেন। ১০ জন স্বাস্থকর্মীও আছেন।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। সব রকম ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে।

উল্লেখ্য, চলতি মাসেই গুজরাতের আমেদাবদের একটি বেসরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগে ৮ করোনা রোগীর মৃত্যু হয়।

জানা গেছে, এক স্বাস্থ্যকর্মীর পিপিই কিটে আগুন ধরে যাওয়ার পর ছড়িয়ে পড়ে চারদিকে।

 

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত