ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মা-মেয়ে আটক

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মা-মেয়ে আটক

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত থেকে দুই নারীকে আটক করেছে বিজিবি। রবিবার (৮ ডিসেম্বর) রাজেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের আকাশ চন্দ্র দাসের স্ত্রী বিনা রাণী দাস (৪৫) ও তার মেয়ে রিয়া রাণী দাস (১৮)।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘‘ভারতের আগরতলায় আটকদের পরিবারের একজন শুটকির ব্যবসা করেন। তার কাছে অবৈধভাবে যাওয়ার সময় হরষপুর বিওপির টহল দল মা-মেয়েকে আটক করে। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা হয়েছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত