ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ভারতের সাথে ক্রিকেট খেলার প্রশ্নই ওঠে না: ইমরান খান

ভারতের সাথে ক্রিকেট খেলার প্রশ্নই ওঠে না: ইমরান খান

এমনিতেই দুই দেশের মধ্যে সম্পর্কের মাত্রা বেশ তিক্ততায় রূপ নিয়েছে। এর মধ্যেই এবার ভারতের মোদী সরকারকে আবারও কথার আক্রমণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জানালেন, মোদী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে, তাতে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচের আয়োজন করা অসম্ভব। ইমরানের ভাষায়, দুই দেশের মধ্যে ‘ভয়াবহ আবহাওয়া’ তৈরি হয়ে আছে। খবর ডয়চে ভেলের।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান। সেখানেই উঠে আসে ক্রিকেটের প্রসঙ্গ। ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট শেষ হয়েছে ২০১২ সালে। আর টেস্ট ম্যাচ হয়েছে ২০০৮ সালে। মুম্বাইয়ে ২৬/১১ হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কোনও সিরিজ খেলতে চায়নি।

ব্যতিক্রম হয়েছিল কেবল একবারই। ২০১২ সালে। ওয়ান ডে খেলা হয়েছিল। তবে দুই দেশেই বহু সময়ে ফের দ্বিপাক্ষিক ক্রিকেট চালু করার প্রস্তাব দিয়েছে কোনও কোনও পক্ষ।

ভারত বারবারই বলেছে, ২৬/১১ হামলার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা পাকিস্তানের সঙ্গে ক্রিকেটে অংশ নিতে রাজি নয়। এবার ইমরানও জানিয়ে দিলেন কূটনীতির এই ‘ভয়াবহ আবহে’ দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজন করার কোন প্রশ্নই ওঠে না। এর ফলে ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট আবারও অমীমাংসিত হয়েই থাকল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত