ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন ভারতীয় নায়িকা, পাকিস্তানি নায়কের ছবিটি নিয়ে এত চর্চা কেন?

ভারতীয় নায়িকা, পাকিস্তানি নায়কের ছবিটি নিয়ে এত চর্চা কেন?

ঘাসের ওপরে শুয়ে আছেন পাকিস্তানি হার্টথ্রব অভিনেতা ফাওয়াদ খান। তার বুকের ওপরে মাথা রেখে শুয়ে আছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। ভারতীয় লেখক-পরিচালক আরতি এস বাগদি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। তাতে এমন লুকে দেখা যায় ভারত-পাকিস্তানের দুই তারকাকে।

ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু নয়। এর প্রভাব দুই দেশের প্রতিটি অঙ্গনে পড়েছে। পাকিস্তানে যেমন ভারতীয় সিনেমা নিষিদ্ধ, তেমনি ভারতেও পাকিস্তানি সিনেমা প্রদর্শনের অনুমতি নেই। এ পরিস্থিতিতে দুই দেশের দুই তারকার এমন রোমান্টিক ছবি নিয়ে আলোচনার নানা শাখা-প্রশাখা ছড়িয়েছে।

‘আবির গুলাল’ সিনেমার দৃশ্য

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরিচালক আরতি এস বাগদি নির্মাণ করছেন ‘আবির গুলাল’ সিনেমা। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় অভিনয় করছেন বাণী কাপুর ও ফাওয়াদ খান। যুক্তরাজ্যের লন্ডনে সিনেমাটির শুটিং চলছে। ছবিটি এ সিনেমারই দৃশ্য।

কয়েক দিন আগে লন্ডনে ‘আবির গুলাল’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়। এ সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে গিয়েছেন বাণী কাপুর। সেখানে অক্টোবর ও নভেম্বরের পুরো সময় শুটিং চলবে। সিনেমাটিতে ৬টি নতুন গান ব্যবহারের পরিকল্পনা করেছেন নির্মাতারা। তবে এখনো সিনেমাটির মুক্তির দিনক্ষণ ঘোষণা হয়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত