ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

ছবি: সংগৃহীত।

ভারতীয় নাগরিকদের জন্য বড় দুঃসংবাদ এসেছে মধ্যপ্রাচ্য থেকে। চাকরির ভুয়া প্রতিশ্রুতি ও ট্রানজিট সুবিধার নামে ভারতীয়দের ইরানে নিয়ে গিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগের পর ভারতীয় নাগরিকদের জন্য ইরানের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা স্থগিত করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিভিন্ন এজেন্ট ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেখিয়ে ভারতীয়দের ইরানে পাঠাচ্ছিল। সেখানে পৌঁছানোর পর অনেককে চাকরি না দিয়ে বরং অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরান সরকার সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে, যা ২২ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
মন্ত্রণালয় জানায়, এবার থেকে ইরানে প্রবেশ বা ট্রানজিট—উভয় ক্ষেত্রেই ভারতীয় নাগরিকদের ভিসা নিতে হবে। ভিসামুক্ত সুবিধার অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে ভ্রমণে আগ্রহী সকল নাগরিককে সতর্ক থাকতে এবং ভিসামুক্ত ভ্রমণের নামে প্রলোভন দেখানো এজেন্টদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত