ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা ভারতকে ২৪৯ রানের বেশি করতে দেয়নি নিউ জিল্যান্ড

ভারতকে ২৪৯ রানের বেশি করতে দেয়নি নিউ জিল্যান্ড

গ্রুপসেরা হওয়ার ম্যাচে সুবিধা করতে পারেনি ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রানে থেমেছে ভারত। জিততে নিউ জিল্যান্ডকে করতে হবে ২৫০ রান।

ব্যাট করতে নেমে ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ভারত। তৃতীয় ওভারেই শুভমান গিলকে (২) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান ম্যাট হেনরি। ষষ্ঠ ওভারের প্রথম বলেই ফিরেন রোহিত শর্মাও। পুল শট খেলতে গিয়ে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক। ১ চার ও ১ ছক্কায় ১৫ রান করেন তিনি।

৩০০তম ওয়ানডে খেলতে নামা বিরাট কোহলির কাছ থেকে ভক্ত-সমর্থকরা ভালো কিছু প্রত্যাশা করলেও গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য এক ক্যাচে সব ভেস্তে যায়। হেনরির বলে মাত্র ১১ রান করে ফেরেন কোহলি।

সেখান থেকে শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল ৯৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। ১২৮ রানের মাথায় রাচিন রবীন্দ্রর বলে অক্ষর আউট হলে ভাঙে এই জুটি। ৩ চার ও ১ ছক্কায় ৪২ রান করেন অক্ষর। সঙ্গী হারালে শ্রেয়াস দারুণ ব্যাটিং করতে থাকেন। ১৭২ রানের মাথায় ফেরেন তিনি। উইলিয়াম ও’রুর্কের বলে আউট হওয়ার আগে ৪টি চার ও ২ ছক্কায় ৭৯ রান করে যান শ্রেয়াস।

এরপর লোকেশ রাহুলের ২৩, হার্দিদ পান্ডিয়ার ৪৫ ও রবীন্দ্র জাদেজার ১৬ রানের ইনিংসে ভর করে ভারত ২৪৯ রান করে।

বল হাতে হেনরি ৮ ওভারে ৪২ রান দিয়ে ৫টি উইকেট নেন। এটা ছিল তার ক্যারিয়ারের তৃতীয় ফাইফার। ১টি করে উইকেট নেন জেমিসন, ও’রুর্কে, মিচেল স্যান্টনার ও রাচিন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত