ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

ফাইল ফটো

নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ (৭০) হাকিমপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে।

নিহতের শ্যালক জাকিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বোন জামাই আবু ছায়েদের সঙ্গে জমি নিয়ে তার ভাতিজাদের বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বাড়ির একটি গাছে সুপারি পাড়তে যান তিনি। এ সময় ভাতিজা হাসান ও হোসেন তাকে বাঁধা দেন। পরে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাতিজারা মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে হাসান ও হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মামলার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত