ঢাকা বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বড় দুঃসংবাদ পেল বার্সা, এক ফুটবলার করোনা শনাক্ত

বড় দুঃসংবাদ পেল বার্সা, এক ফুটবলার করোনা শনাক্ত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দলের একজন খেলোয়াড় করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই জানিয়েছে কাতালান ক্লাবটি।

আর দুদিন পরেই চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে মেসি বাহিনী। তবে আশার কথা সে খেলোয়াড়টি প্রথম স্কোয়াডের নয়। অন্যথায় বায়ার্নের বিপক্ষে দলের অনেক খেলোয়াড়কেই কোয়ারেন্টিনে রাখতে হতো তাদের। প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ডাকা নয় খেলোয়াড়ের একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে তারা। তার কোনো ধরনের উপসর্গ নেই। তবে তাকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে ক্লাবটি।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে লিওনেল মেসিসহ দলের প্রথম স্কোয়াডের সকল খেলোয়াড় আলাদা গ্রুপে প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে আলাদা গ্রুপে জিয়ান-ক্লাইর তোদিবো, মৌসা ওয়েজ, কার্লেস অ্যালেনা, রাফিনহা, হুয়ান মিরান্দা এবং ওরিয়েল বুসকেতসদের সঙ্গে নতুন যোগ দেওয়া ম্যাথিয়াস ফের্নান্দেজ, পেদ্রি ও ফ্রান্সিস্কো ত্রিনকাও অনুশীলন করছিলেন।

বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘মঙ্গলবার বিকেলে খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করানোর পর গ্রুপের নয় জনের মধ্যে একজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। খেলোয়াড়ের কোনো উপসর্গ নেই। তার শারীরিক অবস্থাও খুব ভালো। তবে তাকে এ মুহূর্তে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। খেলোয়াড়টি দলের সিনিয়র কোনো খেলোয়াড়ের সংস্পর্শে আসেননি। লিসবনে বৃহস্পতিবার নির্দিষ্ট সময়েই পৌঁছাবে খেলোয়াড়রা।’

উল্লেখ্য, আগামী শুক্রবার (১৪ আগস্ট) চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত