ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য সার্চ কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য সার্চ কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বিশেষ সাধারণ সভা(ইজিএম) ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার অনুষ্ঠিত হয় রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে।ড. তৌহিদুল ইসলাম মিথিলের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন তকদির হোসেন মোহাম্মদ জসিম।

সভায় কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়। সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনের সভাপতিসহ অন্যান্যরা দেশ ছেড়ে চলে গেলে উত্তরা ক্লাবে সংগঠনের কিছু সদস্য সম্প্রতি একটি নতুন কমিটি গঠন করেন।

গঠনতন্ত্র না মেনে এককভাবে কমিটি গঠন করায় বিশেষ সাধারণ সভায় সে কমিটি সর্বসম্মতিক্রমে বাতিল করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ইজিএমে কোরাম পূর্ণ হয়েছে বলে জানানো হয়।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ সাধারণ সদস্যদের বিশেষ অনুরোধে গঠনতন্ত্রে ইজিএম ডাকার নিয়ম বা ধারা মেনে এই সভা আহবান করেন। সার্চ কমিটিকে কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত