ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় আটক ৩

ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় আটক ৩

কেরাণীগঞ্জে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার ভোল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বাসা থেকে চুরি যাওয়া ১৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার হয়।

বুধবার (১১ জুন) দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুল হক ডাবলু প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত সোমবার (৯ জুন) রাতে কেরাণীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলার আইএফআইসি ব্যাংকের রুহিতপুর উপশাখায় চুরি হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. সিয়াম (২১), আলআমিন (৩০) ও ইমরান শেখ (২৬)।

পুলিশ জানায়, চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী ব্যাংকের দারোয়ান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তারা পুলিশকে জানায়, চুরির পরিকল্পনা করে তারা বিভিন্ন সময় ব্যাংকের ভেতরে ও বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার সময় ব্যাংকের পেছনের ওয়াশরুমের ভেন্টিলেটর ভেঙে তারা ব্যাংকে প্রবেশ করে। এরপর ব্যাংকের লকার ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি করে।

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করে এবং চুরি হওয়া অর্থ উদ্ধার করে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন জানানো হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত