ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০০, আহত ৪ হাজার

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০০, আহত ৪ হাজার

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। বুধবার (০৫ আগস্ট) লেবানন রেড ক্রসের এক কর্মকর্তা হতাহতের এ তথ্য জানিয়েছেন।

জর্জ কেত্তানেহ নামের ওই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এপি জানিয়েছে, বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার শহরের বন্দর এলাকার ওই বিস্ফোরণে পুরো বৈরুত শহর কেঁপে ওঠে, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর অনেক ভবন। বিস্ফোরণের কয়েক কয়েক ঘণ্টা পরেও অ্যাম্বুলেন্সগুলোকে দেখা যায় আহতদের বহন করতে। আগুন নেভাতে ব্যবহার করা হয় সেনাবাহিনীর হেলিকপ্টার।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

বৈরুতের গভর্নর মারওয়ান আবদৌদ ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, ‘বৈরুত একটি বিধ্বস্ত শহর।’

বিস্ফোরণে হতাহতের ঘটনায় বুধবার লেবাননে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত