ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় বেনাপোল-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল আজ শুরু

বেনাপোল-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল আজ শুরু

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে। ট্রেনটি পৌনে চার ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকেই ট্রেনটি চলাচল করবে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করবেন।

বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, ‘রূপসী বাংলা’ প্রতি সাপ্তাহে সোমবার বন্ধ থাকবে। বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে বেনাপোল যেতে সাত ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে। পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় তিন ঘণ্টা সময় বাঁচবে।

স্টেশন মাস্টার আরও বলেন, বেনাপোল থেকে ৮২৭ বা ৮২৮ ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ঢাকা থেকে সকাল পৌঁনে ১১টায় ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। এছাড়া ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী ওঠাবে বলেও জানান ওই স্টেশন মাস্টার।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত