ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

রবিবার সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

রাজধানীর রায়েরবাজার গণকবরে শায়িত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছে বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবেন এবং ৭ ডিসেম্বরের কাজ শুরু করবেন।

রবিবার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে। শহীদদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ফরেনসিক টিম গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্ত করতে পারবেন বলে আশাবাদী স্থানীয় সরকার উপদেষ্টা। পরিচয় শনাক্ত হলে তাদেরকে শহীদদের তালিকায় যুক্ত করা হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত