ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন বৃষ্টি ভেজা শাড়িতে উষ্ণতা ছড়ালেন পরী

বৃষ্টি ভেজা শাড়িতে উষ্ণতা ছড়ালেন পরী

ঢাকাই চলচ্চিত্রে গ্ল্যামার-কন্যা পরীমণি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। নিয়মিত পোস্ট করে নিজের অবস্থান জানান দেন ভক্তদের। এরই ধারাবাহিকতায় এবার বৃষ্টি ভেজা শাড়িতে উষ্ণতা ছড়ালেন এ নায়িকা।

পরীমণি বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। সেখানের বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। কিছুদিন আগে পরীমণির ওয়ালে দেখা যায়, পানিতে পা ডুবিয়ে বসে আছেন তিনি। পরনে শাড়ি, সঙ্গে মুষলধারে বৃষ্টি। আলগা করে ছেড়ে দেওয়া ভেজা চুল। চোখ দুটো বন্ধ করে অনুভব করছেন বৃষ্টির ঝাপটা। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে নায়িকা লেখেন, ‘বসনে বর্ষার রং।’

সেদিন পরীমণির এই বিশেষ মুহূর্তটি শুধু ছবিতেই সীমাবদ্ধ ছিল। এবার পুরো চিত্রটির ভিডিও প্রকাশ্যে আনলেন তিনি। রোববার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন এ নায়িকা।

ভিডিওতে দেখা যায়, পরনে সেই সাদা ব্লাউজের নীল শাড়িটিই। মুষলধারে বৃষ্টি ঝরছে, কোনো এক সুইমিং পুলের পাশেই পরী। ফ্লোরে জমা বৃষ্টির পানির মধ্যেই গুটি গুটি পা ফেলছেন। ভেজা চুলে একটু পর পর মোহনীয় চাহনি; মুখ থেকে সরিয়ে নিচ্ছিলেন ফোঁটায় ফোঁটায় পড়া বৃষ্টির পানি।

ভিডিওটির সঙ্গে একটি ‘পাতা ঝরা বৃষ্টি’ নামে একটি গান জুড়ে দেন পরীমণি। ক্যাপশনে তিনি লিখেছেন- ‘নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি আর নেই।’ ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরীমণি।

এমন মোহনীয় লুকে পরীমণির ভিডিও দেখে আর অনুভূতি ধরে রাখতে পারেননি অনুরাগীরা। রীতিমতো মন্তব্যের ঝড় বয়ে দিয়েছেন এ কমেন্টসবক্সে।

একজন লিখেছেন, ‘ভালোবাসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়।’ পরীমণির এক ভক্ত লেখেন, ‘যে নিজেকে ভালোবাসতে পেরেছে, সে তার জীবনে সফল হয়েছে।’

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত