ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বীরপ্রতীক তারামন বিবির স্বামী মারা গেছেন

বীরপ্রতীক তারামন বিবির স্বামী মারা গেছেন

কুড়িগ্রাম প্রতিনিধি

বীরপ্রতীক তারামন বিবির স্বামী আব্দুল মজিদ মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তারামন বিবির ছেলে আবু তাহের নিজে তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।

এর আগে ২০১৮ সালের ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত রোগে মারা যান বীরপ্রতীক তারামন বিবি।

আবু তাহের জানান, তার বাবা আব্দুল মজিদ দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। এরমধ্যে গতকাল রবিবার (১৬ আগস্ট) তার পেট ফুলে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে তার অবস্থার উন্নতি না হলে তাকে বিকালে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার রাত সাড়ে ৯ টায় নামাজে জানাজা শেষে রাজীব পুরের কাচারিপাড়া গ্রামে নিজ বাড়ির সংলগ্ন তারামন বিবির কবরের পাশে আব্দুল মজিদকে দাফন করা হবে বলে জানান তাদের সন্তান আবু তাহের।

দেশবাসীর কাছে বাবা-মা’র জন্য দোয়া চেয়ে আবু তাহের বলেন, ‘বাংলাদেশ সরকার আমার মা’র জন্য যথেষ্ট করেছে, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। মা মারা যাওয়ার পর তার জন্য বরাদ্দকৃত রেশনকার্ডটি বন্ধ হয়ে গেছে। সরকার সেই রেশন কার্ড ও মা’র জন্য বরাদ্দকৃত ভাতা আমাদের দুই ভাই বোনের জন্য চালু রাখলে আমাদের জন্য অনেক উপকার হতো।

প্রসঙ্গত, বীরপ্রতীক তারামন বিবির আসল নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। তারামন বিবি-আব্দুল মজিদ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মুক্তিযুদ্ধের সময় ১১নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর জন্য রান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা,পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করাসহ সম্মুখযুদ্ধে অংশ নেন।

মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে। তার মৃত্যুর দেড় বছর পর তার স্বামী আব্দুল মজিদের মুত্যু হলো।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত