ঢাকা সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন বিয়ে করেছেন জায়েদ খান?

বিয়ে করেছেন জায়েদ খান?

ছ‌বি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং মাঝে মাঝে অনুষ্ঠানও উপস্থাপন করছেন। বিশেষ করে বাঙালি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে তার উপস্থিতি চোখে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় জায়েদ খানের কোনো ছবি প্রকাশিত হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তিনি আবার আলোচনায় এসেছেন এক বিয়ের সাজের ছবির কারণে। ছবিতে জায়েদকে দেখা যাচ্ছে বরের পোশাকে দাঁড়িয়ে, আর পাশে কনের সাজে এক নারী রয়েছেন। তবে ছবিতে নারীর মুখ ঢাকা থাকায় রহস্য আরও জোরদার হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—জায়েদ খানের পাশে থাকা এই নারী কে?

সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা করে লিখেছেন, “জায়েদ খান বিয়ে করলেন, অথচ আমায় দাওয়াত দিলেন না!”
তবে যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান স্পষ্ট করে জানিয়েছেন, ছবিটি ব্রাইডাল শো বা বিয়ে বিষয়ক আয়োজনের অংশ, যেখানে তিনি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মিশিগানে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অর্থাৎ, এটি জায়েদ খানের আসল বিয়ে নয়, কেবল একটি অনুষ্ঠানের অংশ ছিল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত