ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই বোন আটক

বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই বোন আটক

এবার ৮৫০ পিস ইয়াবাসহ বাগেরহাটে আপন দুই বোনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ওই দুই বোন মোসাঃ রাহেলা বেগম (৫০) এবং তহমিনা বেগম (৫৫)।

রবিবার (২ আগস্ট) রাত পৌনে ১১টায় মোরেলগঞ্জ উপজেলার আলতী বুরুজবাড়ীয়া গ্রামের মহসিন খানের বাড়ির সামনের রাস্তা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় রাহেলা ও তহমিনার সহযোগী খালকুলিয়া গ্রামের করিম ডাকুয়ার ছেলে জুলহাস ডাকুয়া (৩৩) পালিয়ে যায়। সোমবার দুপুরে, বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ এসব তথ্য জানান।

এরপরে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৩ আগস্ট) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত মোসাঃ রাহেলা মোরেলগঞ্জ উপজেলার আলতী বুরুজবাড়ীয়া গ্রামের মৃত আকলাছ হাওলাদারের স্ত্রী এবং তহমিনা বেগম খালকুলিয়া গ্রামের মৃত করিম ডাকুয়ার স্ত্রী। পালাতক জুলহাস ডাকুয়া তহমিনা বেগমের ছেলে। রাহেলা ও তহমিনা আলতী বুরুজবাড়ীয়া এলাকার নাগর ফকিরের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো দুই বোন। প্রত্যন্ত অঞ্চলে গোপনে তারা ইয়াবা বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দুইজনকে আটক করা হয়। এসময় তাদেরকে তল্লাশি করে ৮৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত