ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বিদায় ‘কিং টিচালা’

বিদায় ‘কিং টিচালা’

কোলন ক্যান্সারের কাছে হার মানলেন ‘‌ব্ল্যাক প্যান্থার’‌, খ্যাত চ্যাডউইক বোসম্যান। ২০১৬ থেকে স্টেজ থ্রি এর কোলন ক্যান্সারের সাথে যুদ্ধে নেমেছিলেন যা পরবর্তীতে স্টেজ ফোরে উত্তীর্ণ হয়ে ঘাতক হিসেবে ধরা দেয় এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত হার মানতেই হয় তাকে। জনপ্রিয় এই অভিনেতার মহাপ্রয়ানে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো বলিউড। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতম করছেন তার শুভাকাঙ্খীরা।

চ্যাডউইক বোসম্যানের প্রতিনিধি নিকি ফিওরাভান্তে জানিয়েছেন, শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। শেষ মুহূর্তে স্ত্রী টেলর সিমন লেডওয়ার্ড ও পরিবারের সকলেই তার পাশে ছিলেন।

প্রায় ৪ বছর আগে কলোন ক্যানসারে আক্রান্ত হন হলিউডের এই অভিনেতা। তবে কখনই বিষয়টি প্রকাশ্যে আনেননি তিনি। বোসম্যানে অভিনীতি ‘‌ব্ল্যাক প্যান্থার’‌ চলচ্চিত্রটি তার জীবনের অন্যতম সেরা কীর্তি। যেখানে ওয়াকান্ডার রাজা কিং টিচালার চরিত্রে অভিনয় করেন তিনি।

চ্যাডউইক বোসম্যানের প্রয়ানে শোকাবিভূত হয়ে পড়েছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত ক্রিস ইভান্স। টুইটারে ইভান্স বলেন, আমি সত্যিই বিধ্বস্ত। হৃদয় ভেঙে যাচ্ছে আমার… রেস্ট ইন পাওয়র কিং।‘ দি র‍কখ্যাত ডোয়াইন জনসন লিখেছেন, ‘খুবই খারাপ লাগছে আমরা। ভালোবাসায় থেকো ভাই। তোমার পরিবারের প্রতি আমার ভালোবাসা রইল। তারা যেন এই শোক কাটিয়ে ওঠেন। ’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত