ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ বিতর্কিত নির্বাচনের পর এবার আরো এক দেশে রক্তক্ষয়ী বিক্ষোভ, ইন্টারনেট বন্ধ

বিতর্কিত নির্বাচনের পর এবার আরো এক দেশে রক্তক্ষয়ী বিক্ষোভ, ইন্টারনেট বন্ধ

ছবি: রয়টার্স

তানজানিয়ায় সাধারণ নির্বাচন ঘিরে টানা তিন দিনের বিক্ষোভে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রধান বিরোধী দল চাদেমা দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। অন্যদিকে কূটনৈতিক সূত্র বিবিসিকে জানিয়েছে, বিশ্বাসযোগ্যভাবে অন্তত ৫০০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন হয়ে পড়েছে। সরকার সহিংসতার মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে এবং রাতের কারফিউ বাড়িয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, নির্বাচনটি অন্যায্য ও অনিয়মপূর্ণ, বিরোধী নেতাদের গ্রেপ্তার ও বহিষ্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় দমননীতি জারি রাখা হয়েছে।

জাতিসংঘ ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ তানজানিয়ার সরকারকে সংযম প্রদর্শন ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, উপকূলীয় শহর দার এস সালাম ও সীমান্তবর্তী এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। শনিবার সরকারি ফলাফল প্রকাশের কথা রয়েছে, যেখানে বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের দল চামা চা মাপিন্দুজি (CCM)-এর জয়ের সম্ভাবনা প্রবল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত