ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ প্রবাস বিড়ালের মাংস বিক্রির অভিযোগ, মালদ্বীপে বাংলাদেশির বিরুদ্ধে নোটিস

বিড়ালের মাংস বিক্রির অভিযোগ, মালদ্বীপে বাংলাদেশির বিরুদ্ধে নোটিস

বিড়ালের মাংসযুক্ত খাবার তৈরি ও বিক্রি করার অভিযোগে এক বিদেশির বিরুদ্ধে ‘নোটিস টু পিয়ার’ জারি করেছে মালদ্বীপ ইমিগ্রেশন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী আরাফাত হোসেন বাংলাদেশি নাগরিক।

তাকে পাঁচদিনের মধ্যে মালদ্বীপ ইমিগ্রেশনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি মালদ্বীপে বিড়ালদের কল্যাণে কাজ করা এনজিও ফেলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনও এক্স-এ একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

আরাফাত অবৈধভাবে ভালহোমাস মার্কেটে কাজ করেন। এ ছাড়াও, তিনি বিড়ালের মাংস রান্না করে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন বলে জানিয়েছে ফেলাইন ওয়েলফেয়ার।

আরাফাতের অবস্থান সম্পর্কে জানলে ইমিগ্রেশনের ৯১৯৯০১৭ নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত