ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ রাজনীতি বিচার প্রক্রিয়ায় আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত: এ্যানি

বিচার প্রক্রিয়ায় আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “স্বাধীনতার পর থেকে যারা এ দেশে দুঃশাসন, দুর্নীতি ও ফ্যাসিবাদ তৈরি করেছিল, গুম-খুন ও গণহত্যা করেছে অবশ্যই তাদের বিচার করতে হবে। ধারাবাহিকভাবে ৯৬ ও বিগত ১৬-১৭ বছর হাসিনা এবং আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে তার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইন ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত।”

রবিবার (১১ মে) সকালে লক্ষ্মীপুর সদরের হাজির পাড়ায় দলীয় ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ্যানি বলেন, “এ সরকার আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগটি আরো আগেই নেওয়া উচিৎ ছিল। সেটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে টেবিল বৈঠকের মাধ্যমে মতামতের ভিত্তিতে হতে পারতো।”

বিচার প্রক্রিয়া ও সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনমুখী হওয়ার দাবি জানিয়ে এ্যানি বলেন, “বিএনপি গণমানুষের দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি। খালেদা জিয়ার আপোসহীন সংসদীয় গণতান্ত্রিক দল হিসেবে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নেতা নির্বাচন হচ্ছে ভোটের মাধ্যমে। দলকে সুসংগঠিত করা আর গণতান্ত্রিক চর্চায় হাটছে বিএনপি।”

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক, জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল আলম শ্যামল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত