ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার: আইন উপদেষ্টা

বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার: আইন উপদেষ্টা

ছ‌বি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মনে করেন, বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ অত্যন্ত প্রশংসার যোগ্য। তিনি বলেন, সেনা কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে যে সম্মান প্রদর্শন করেছেন এবং সেনা প্রশাসন যে সহযোগিতা করেছেন, তা ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সেনা সদস্যরা বিচার প্রক্রিয়ার প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন, এবং যেভাবে তাদের আনা হয়েছে—সেখানে সেনাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা প্রশংসার দাবিদার। আমরা এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করছি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাব জেলে কেন রাখা হচ্ছে বা কোথায় রাখা হবে, তা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। “এটা নিয়ে আমার এখতিয়ার নেই, যারা প্রয়োজন মনে করবেন, তারা সেটি ঠিক করবেন,” যোগ করেন তিনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত