ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ বিক্রি হয়নি ১১০০ কেজির ‘লাক্সারি প্রাডো’

বিক্রি হয়নি ১১০০ কেজির ‘লাক্সারি প্রাডো’

বিক্রি হয়নি বগুড়ার আলোচিত ১১০০ কেজির ‘লাক্সারি প্রাডো’। মালিক ইবনুল রায়াত কাজী চেয়েছিলেন, খামার থেকে গরুটি বিক্রি করতে। কিন্তু, অনলাইন প্লাটফর্ম বা লাক্সারি প্র্যাডো সম্পর্কে জেনে যারা খামারে এসেছিলেন, তারা কেউই কাঙ্ক্ষিত দাম বলেননি বলে জানিয়েছেন খামারি।

ইবনুল রায়াত কাজী বলেন, ‘‘অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান লাক্সারি প্রাডোর ওজন ১১০০ কেজি। এত বড় গরু হাটে তোলার মতো ঝামেলায় জড়াতে চাইনি। খামার থেকেই বিক্রি করা পরিকল্পনা ছিল।’’

‘‘অনলাইনে গরুটি সম্পর্কে জেনে অনেকেই এসেছিলেন। তাদের কাছে ১০ লাখ টাকা দাম চাওয়া হয়েছিল। কিছু কমবেশি হলেও বিক্রি করে দিতাম। কিন্তু, কেউই আশানুরূপ দাম বলেনি। গরুটি এখনো খামারেই রয়েছে।’’- যোগ করেন তিনি।

লাক্সারি প্রাডোকে নিজেরাই কোরবানি দেবেন জানিয়ে ইবনুল রায়াত বলেন, ‘‘পারিবারিকভাবে আমাদের বড় গরু কোরবানি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়েছি, ষাঁড়টিকে আমরাই কোরবানি দেব।’’

লাক্সারি প্রাডো বিক্রি না হলেও ইবনুল রায়াতের খামারের ২৪টি গরুর মধ্যে ইতোমধ্যে ১৭টি বিক্রি হয়ে গেছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত