ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বিএসএফের গুলিতে নিহত ভারতীয় কিশোর

বিএসএফের গুলিতে নিহত ভারতীয় কিশোর

এবার ভারতীয় সীমান্তে গরু পাচারকারী সন্দেহে বিএসএফের ছোড়া গুলিতে এক ভারতীয় কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার বালাভূতে।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বিএসএফের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ করছে। খবর খবর সংবাদ প্রতিদিনের।

সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গরু পাচারকারী সন্দেহে ওই কিশোরকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ জওয়ানরা। রোববার রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ৮০টি গরু কোচবিহারের তুফানগঞ্জের বালাভূত এলাকায় জড়ো করেছিল পাচারকারীরা। এমন খবর পেয়ে অভিযান চালায় বিএসএফের ৬২ নম্বর ব্যাটালিয়ন।

তবে, বিএসএফের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বোমা মেরে পালিয়ে যায়।

পরে বিএসএফ সদস্যরা একটি বাড়ির সামনেই শাহিনুরকে দেখতে পেয়েই এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। পরে স্থানীয়রা বিক্ষোভ দেখালে বিএসএফ জওয়ানরা এলাকা ছেড়ে চলে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমে আরও জানানো হয়েছে, এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। মরদেহ উদ্ধারেও বাধা দেয় উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা। দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে কিছুটা শান্ত হয় পরিস্থিতি।

স্থানীয়দের ভাষ্য, তাঁতের শাড়ি তৈরির কাজে যুক্ত ওই কিশোরকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। অভিযুক্ত জওয়ানদের শাস্তি দিতেই হবে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি বিএসএফ।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত