ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বিএসএফ’র গু‌লি‌তে নিহত, নিশ্চিত হ‌তে কবর থে‌কে যুব‌কের লাশ উত্তোলন

বিএসএফ’র গু‌লি‌তে নিহত, নিশ্চিত হ‌তে কবর থে‌কে যুব‌কের লাশ উত্তোলন

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি

কু‌ড়িগ্রা‌মের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাসিনুর রহমান (২০) নামের এক যুবক নিহত হওয়ার খব‌রে ওই যুব‌কের মৃত‌্যুর কারণ নি‌শ্চিত হ‌তে কবর থে‌কে নিহ‌তের মর‌দেহ উত্তোলন ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপু‌রে উপ‌জেলার দাঁতভাঙা ইউ‌নিয়‌নের ইটালুকা‌ন্দা গ্রা‌মে নিহ‌তের কবর থে‌কে লাশ উত্তোলন ক‌রে পু‌লিশ। এসময় বি‌জি‌বি ৩৫ ব‌্যাটা‌লিয়‌নের সদস‌্যরাও উপ‌স্থিত ছি‌লেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো.দিলওয়ার হাসান ইনাম এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

এর আগে গত বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে রৌমারী উপ‌জেলার দাঁতভাঙা ইউ‌নিয়‌নের চরইটালুকান্দা সীমান্তের ১০৫২-১০৫৩ সীমান্ত পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর গু‌লি‌তে হা‌সিনুর রহমান না‌মে ওই যুবক নিহত হয় ব‌লে দা‌বি ক‌রেন স্থানীয়রা। ত‌বে ওই‌ দিন তাৎক্ষ‌ণিকভা‌বে বি‌জি‌বি বিষয়‌টি নি‌শ্চিত হ‌তে পা‌রে‌নি। নিহত হাসিনুর চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছে‌লে ব‌লে জানা গে‌ছে।

স্থানীয়দের বরাত দিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক জানান, মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এবং মধ্যরাত দেড়টার দিকে চরইটালুকান্দা সীমান্তে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। প্রথম দফায় কারও নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও পরের দফায় হা‌সিনুর নামে চরইটালুকান্দা গ্রামের এক যুবকের নিহত হওয়ার খবর পাওয়া যায়। বিষয়‌টি নি‌শ্চিত হ‌তে ওই যুবকের বাড়িতে পু‌লিশ ও বি‌জি‌বি সদস‌্যরা গে‌লেও কাউকে খুঁজে পাওয়া যায়‌নি। ত‌বে বা‌ড়ির অদূ‌রে এক‌টি নতুন কবর খুঁ‌জে পাওয়া যায়। সম্ভবত আইনগত ঝামেলা এড়াতে নিহ‌তের স্বজনরা মরদেহ দাফন ক‌রে এলাকা ত‌্যাগ ক‌রে।

সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, সীমা‌ন্তে গরু আন‌তে গি‌য়ে বিএসএফ’র গু‌লি‌তে হা‌সিনুর নিহত হওয়ার পর আইনগত ঝা‌মেলা এড়াতে নিহতের স্বজনরা বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে গোপ‌নে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে গাছবাড়ি পূর্বমাঝের চর নামক ফাঁকা জায়গায় লাশ দাফন করে আত্মগোপনে চলে যায়।

ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম জানান, ‘আদাল‌তের অনুম‌তি নি‌য়ে শুক্রবার দুপু‌রে নিহ‌তের লাশ কবর থে‌কে উত্তোলন ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য পাঠা‌নো হ‌য়ে‌ছে। মর‌দে‌হের বু‌কের বাঁ পা‌শে এক‌টি ফু‌টো দেখা গে‌ছে।’ এসময় নিহ‌তের প‌রিবা‌রের কেউ উপ‌স্থিত ছি‌লেন না ব‌লেও জানান তিনি।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত