ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ রাজনীতি বিএনপির সম্মেলনকে ঘিরে কোটালীপাড়ায় উৎসবের আমেজ

বিএনপির সম্মেলনকে ঘিরে কোটালীপাড়ায় উৎসবের আমেজ

উপজেলা জুড়ে সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ

দীর্ঘ ২ যুগ পর আগামীকাল রবিবার (১ জুন) অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা।

আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়া। সে কোটালীপাড়া এখন বিএনপির স্লোগানে মুখর। সম্মেলনের আয়োজন করা হয়েছে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে। ইতোমধ্যে সম্মেলন স্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। উপজেলা জুড়ে সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। টাঙানো হয়েছে নানা ধরনের ব্যানার-ফেস্টুন।

সম্মেলনকে সফল করতে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা সভা সমাবেশ অব্যাহত রেখেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

কোটালীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার বলেন,  ‘‘দীর্ঘ প্রায় দুই যুগ পর প্রকাশ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এতো বড় পরিসরে সম্মেলন হচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে নেতা-কর্মীরা উজ্জীবিত।’’

উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার বলেন, ‘‘সম্মেলনকে সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। আশা করছি কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ইতিহাসে এটিই হবে সেরা সম্মেলন। এ সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী অংশ নিবেন।’’

উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন বলেন, ‘‘সম্মেলন সফল করতে আমরা ইতোমধ্যে আমাদের সব সাংগঠনিক কাজ শেষ করেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। এই সম্মেলনে মাঠ পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে।’’

গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকউজ্জামান বলেন, ‘‘এ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।’’

বিএনপি গণতান্ত্রিক দল বিধায় গণতন্ত্রের প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা হবে বলে জানান জেলা বিএনপির আহবায়ক।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত