ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত বাসচাপায় ববি ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

বাসচাপায় ববি ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. নুরুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মহানগর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসচাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

প‌রে বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অব‌রোধ কর‌ে বাস‌টি‌তে আগুন ধ‌রিয়ে দেয়। এতে ব‌রিশাল কুয়াকাটা সড়‌কে কয়েক ঘণ্টা বাসচলাচল বন্ধ ছিল। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। রাত ১০টার দিকে তারা চলে যাওয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত