ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন বাবা হলেন নিলয় আলমগীর

বাবা হলেন নিলয় আলমগীর

স্ত্রী ও সন্তানের সঙ্গে নিলয় আলমগীর

বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিলয়ের স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এ দম্পতির এটি প্রথম সন্তান।

নবজাতক কন্যার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের খবরটি জানান নিলয় আলমগীর। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। কন্যাসন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন নিলয়। নেটিজেনদের পাশাপাশি তার সহকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—আরশ খান, কচি খন্দকারসহ অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথম পরিচয় নিলয়-হৃদির। পরে পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়। ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত