ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ খেলাধুলাফুটবল বাবার সামনে ছেলের গোল, জিতলো অ্যাটলেটিকো

বাবার সামনে ছেলের গোল, জিতলো অ্যাটলেটিকো

ডিয়েগো সিমিওনে ম্যাচের আগে মন খারাপ করে বলেছিলেন, লাস পালমাসের বিপক্ষে ম্যাচটা ‘অর্থহীন’। তার এই কথা বলার কারণ, স্পেনে আকস্মিক বন্যা। তবে ম্যাচ ঠিকই মাঠ গড়ালো, গোল করলেন সিমিওনের ছেলে জুলিয়ানো, জিতলো অ্যাটলেটিকো। লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা।

রোববার (৩ নভেম্বর) ঘরের মাঠে ওয়ান্ডা মেট্রোপলিটিনোয় দুই অর্ধে দুইটি গোল করে জিতেছে অ্যাটলেটিকো। ২৯ মিনিটে গোল করেন জুলিয়ানো সিমিওনে। এটি ক্লাবের হয়ে তার প্রথম গোল। ৮৩ মিনিট দ্বিতীয় গোলটি করেন আলেক্সান্ডার সরলথ।

ম্যাচ জয়ের পর নিজের প্রথম গোলটি বন্যার্তদের জন্য উৎসর্গ করেছেন জুলিয়ানো। গোলের পর একটি বিশেষ জার্সি দর্শকদের প্রতি উঁচিয়ে ধরে গোলটি বন্যাদুর্গত মানুষের প্রতি উৎসর্গ করেন জুলিয়ানো।

জুলিয়ানো বলেছেন, ‘অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোল করে ভালো লাগছে। কিন্তু বন্যায় যা ঘটছে, আমরা তা এড়িয়ে যেতে পারি না। দুর্গতির শিকার হওয়া সবার প্রতি সহমর্মিতা জানাই।’

এই জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত