ঢাকা শনিবার ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ফাইল ফটো

বান্দরবানে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারী ইউনিয়নে ছাদু অংপাড়া এলাকায় এই ঘটনা।

এ ঘটনায় রাতেই ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে নাইক্ষ্যংছড়ির থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন- একই ইউনিয়নের যৌথ খামার পাড়ার নূর মোহাম্মদের ছেলে সেলিম (২৩) ও নুরুল হোসেনের ছেলে মতিউর রহমান (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরী খালে পানি আনতে গেলে অভিযুক্তরা তার পিছু নেয়। একপর্যায়ে খালের পাশে জঙ্গলে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন সেলিম। এ সময় পাহারায় ছিলেন মতিউর।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাশরুরুর বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হওয়ার পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত