ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি বাজার তদারকিতে প্রতি জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন

বাজার তদারকিতে প্রতি জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন

নতুন সরকার শুল্কছাড় ও আমদানি উন্মুক্তের মতো কিছু সুবিধা দিলেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। সেজন্য কঠোরভাবে বাজার মনিটরিংয়ে প্রতি জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে প্রতিটি জেলায় দশ সদস্যের টাক্সফোর্স গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। যারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা করবেন।

টাস্কফোর্সের আহ্বায়ক হবেন অতিরিক্ত জেলা প্রশাসক। সদস্য হিসেবে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা/সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি, দুজন শিক্ষার্থীদের প্রতিনিধি এবং সদস্য সচিব থাকবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক।

টাস্কফোর্সের কাজ

এ ছাড়া জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন প্রেরণ করবে।

এতে বলা হয়েছে টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত