ঢাকা বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আব্দুর আজিজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শনিবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে। আজিজ ওই গ্রামের মোশাররফ হোসেন চৌধুরীর ছেলে।

আহতরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর সঙ্গে মাসুদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এই সংঘর্ষে এরশাদ চৌধুরীর সমর্থক আজিজ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে, ৩০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. হিটলার বিশ্বাস বলেন, ‘‘দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত