ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা বাংলাদেশ দলে আইপিএলের কোচ

বাংলাদেশ দলে আইপিএলের কোচ

কোচিং স্টাফে অদলবদল বাংলাদেশ ক্রিকেটে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ করা জেমস প্যামেন্টকে নিয়োগ দিয়েছে তারা। নিক পোথাসের স্থালাভিষিক্ত হবেন তিনি।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্যামেন্টের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ২০২৭ সালের অক্টোবর–নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

৫৬ বছর বয়সী প্যামেন্ট নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার। তবে কখনো জাতীয় দলের জার্সি গায়ে জড়াননি। তার জন্ম ইংল্যান্ডে হলেও তিনি নিউ জিল্যান্ডেই বড় হয়েছেন এবং ক্যারিয়ার থিতু করেছেন।

বাংলাদেশের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন প্যামেন্ট। নিজের অনুভূতি জানিয়ে প্যামেন্ট বলেছেন, ‘‘প্রতিভায় ভরা বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে সত্যিই খুব রোমাঞ্চিত। আমি অধীর আগ্রহে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’’

প্যামেন্ট সর্বশেষ কাজ করেছেন মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে। এর আগে নিউ জিল্যান্ডের নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন প্যামেন্ট। বিভিন্ন সময় কাজ করেছেন নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে। তাদের বয়সভিত্তিক দলের সঙ্গেও কাজ করেছেন। অন্তর্বতী কোচ ছিলেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলেরও।

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন শন ম্যাকডারমট। তিনি দায়িত্ব ছাড়ার পর ফিল্ডিংয়ে কোচের দায়িত্ব দেওয়া হয় এর আগে সহকারী কোচের পদে থাকা নিক পোথাসকে। কয়েক মাস আগে তিনিও বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত