ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বাংলাদেশ থেকে ইতালি প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

বাংলাদেশ থেকে ইতালি প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

ইতালিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মেয়াদ বাড়ানো হয়েছে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে স্বাক্ষরিত নতুন অধ্যাদেশে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ থেকে ইতালি ভ্রমণে প্রথমে নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত। পরে তা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়। তৃতীয় দফায় বাংলাদেশ থেকে ইতালি ভ্রমণে ৩১ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করলেও পরে তা কমিয়ে ১০ আগস্ট চূড়ান্ত করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন অথরিটি। কিন্তু গত কয়েক দিন যাবৎ ইতালিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ৭ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বর্ধিত করলো।

গত ৭ জুলাই ছুটিতে আসা বাংলাদেশি প্রবাসীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে ৫ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৮২ জন বাংলাদেশি যাত্রী নিয়ে রোম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাৎক্ষণিক ১২ জনের শরীরে করোনা ধরা পড়ে।

এরপর ৮ জুলাই কাতার এয়ারওয়েজের দুটি বিমানে করে রোম ফোমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ জন ও মিলান মালফেনজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ জনসহ মোট ১৫২ প্রবাসী বাংলাদেশিকে করোনা এর নিরাপওার জন্য পুশব্যাক করে ইতালি।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত