ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন বাঁধনের প্রথম, ঘুম নেই সারা রাত!

বাঁধনের প্রথম, ঘুম নেই সারা রাত!

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত থ্রিলারধর্মী সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। নারীকেন্দ্রিক এই গল্পে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির মুক্তির দিন স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় গিয়ে নিজের অভিনীত সিনেমা দেখেছেন বাঁধন, কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে-শোনান অভিনয়ের অভিজ্ঞতার কথা।

বাঁধনের প্রথম ঈদ রিলিজ হওয়ায় উত্তেজনা ও নার্ভাসনেস একসঙ্গে কাজ করেছে। তিনি বলেন,“এটা আমার প্রথম ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা। একটু নার্ভাস লাগছে ঠিকই, তবে আশাবাদীও বটে। সিনেমাটি মুক্তির আগের রাতে ঘুমুতে পারিনি। মনে হয়েছে আজ আমার পরীক্ষার রেজাল্ট দেব।”

তিনি আরো বলেন, “এটা আমার কাছে ভিন্ন চরিত্র ও ভিন্ন গল্পের ছবি। ‘এশা মার্ডার’ নিয়ে যতটা পারি, দর্শকের কাছে পৌঁছাতে চাই।”

চলচ্চিত্রটিকে বাঁধন বর্ণনা করেছেন ‘আইনি থ্রিলার-সাসপেন্সে ভরপুর একটি রোলারকোস্টার রাইড’ হিসেবে। এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের জন্য নিতে হয়েছে অস্ত্র চালনা, সংলাপ ও বডি ল্যাঙ্গুয়েজের বিশেষ প্রশিক্ষণ। তার ভাষ্য,“আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা ছিল এই চরিত্রটি। সংলাপ থেকে হাঁটাচলা—সবকিছুতেই পুলিশি ভাব আনার চেষ্টা করেছি। আগামীতে আর এই চরিত্র করব না। ভিন্ন কোনো চরিত্র করব।”

নারীকেন্দ্রিক গল্পে অভিনয়ের বিষয়ে বাঁধনের ভাষ্য,“এ ধরনের চরিত্র খুব একটা দেখা যায় না আমাদের দেশে। তাই স্ক্রিপ্টটা যখন পড়ি, তখনই সিদ্ধান্ত নেই-এটা আমাকে করতেই হবে।”

দর্শকদের প্রতিক্রিয়া জানতে হলে আসার অভিজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন,“যারা যারা এ ছবিটি দেখেছেন, তারা বলছেন-গল্পটা আলাদা, আর্ট ডিরেকশন ও ক্যামেরা বেশ ভালো লেগেছে। তবে দর্শকদের আরো ভালোভাবে বোঝার জন্য আমি নিজেই হলে এসেছি, সাড়া দেখছি কাছ থেকে।”

প্রেক্ষাগৃহে সিনেমা দেখার গুরুত্ব নিয়ে বাঁধন বলেন, “আমাদের দেশের সিনেমা, আমাদের গল্প-এসব বড় পর্দায় দেখাতে হবে, দেখতে হবে। দর্শক যত বেশি হলে আসবেন, তত বেশি নির্মাতারা সাহস পাবেন নতুন কিছু করার।”

সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ। ছবিতে আরো অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ।

বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও সুমিত সেনগুপ্তকে।

ছবিটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে বিন্জ ও লিডস এন্টারটেইনমেন্ট।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত