ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এর আগে গত শনিবার (৮ আগস্ট) অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সুস্থ হয়ে গত ১০ আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) জানা গেল ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউড এই অভিনেতা। শুধু তাই নয়, তার ক্যান্সারটি তৃতীয় ধাপে রয়েছে বলে নিশ্চিত করেছে বলিউড হাঙ্গামা।

গণমাধ্যমটি সঞ্জয় দত্তের এক বন্ধুর বরাতে জানিয়েছে, সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসা নিতে খুব দ্রুতই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পথ ধরতে হবে।

সঞ্জয়ের বন্ধু বলেন, ‘ক্যান্সারের এই পর্যায়েও সঠিক চিকিৎসা করলে হয়তো সেরে উঠা যাবে। আপাতত সেটাই আশা করা হচ্ছে।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে বেশ ভেঙে পড়েছেন সঞ্জয় দত্ত। এই খবর প্রকাশ্যে আসতেই বিষাদের ছায়া নেমে এসেছে বলিউডে৷ অভিনেতার ভক্তরাও মন খারাপ করে সোশাল মিডিয়ায় প্রার্থনা জানিয়েছেন।

 

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত