ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন বলিউডে কঠিন সময়ে দীপিকা, সমর্থন পাচ্ছেন পাকিস্তানিদের

বলিউডে কঠিন সময়ে দীপিকা, সমর্থন পাচ্ছেন পাকিস্তানিদের

ছ‌বি: সংগৃহীত

কাজের সময়সীমা নিয়ে বিতর্কে দীপিকা, পাশে দাঁড়ালেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ
মা হওয়ার পর দিনপ্রতি আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন বিতর্কের কেন্দ্রে। এই সিদ্ধান্তের জেরে তিনি একের পর এক বড় প্রজেক্ট থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে। সর্বশেষ, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল থেকেও তার নাম বাদ দেওয়া হয়েছে।

বলিউডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীপিকার পরিবর্তে এই ছবিতে আলিয়া ভাটকে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা সংস্থা। প্রযোজকদের ভাষ্য, ছবির শুটিংয়ে পূর্ণ সময় ও দায়বদ্ধতা দরকার— যা দীপিকার সময়সীমা সংক্রান্ত শর্তের কারণে সম্ভব হচ্ছিল না।
বিতর্ক বাড়তে থাকলে বৃহস্পতিবার রাতে নিজের অবস্থান পরিষ্কার করেন দীপিকা। তিনি বলেন, “বলিউডে অনেক পুরুষ তারকা রয়েছেন, যারা দিনে আট ঘণ্টা বা সাপ্তাহিক ছুটি মেনে কাজ করেন, তখন কেউ প্রশ্ন তোলে না। কিন্তু একজন নারী একই দাবি তুললেই সমালোচনা শুরু হয়।”
দীপিকার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “একজন মা যদি কাজ ও পরিবার—দুটোর ভারসাম্য বজায় রাখতে চান, তা সমালোচনার নয়, প্রশংসার বিষয়। দীপিকা নিজের দায়িত্ব ঠিকই পালন করছেন; সহকর্মীদেরও তার পাশে থাকা উচিত।”

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত