ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বন্ধ হচ্ছে করোনার ব্রিফিং

বন্ধ হচ্ছে করোনার ব্রিফিং

চীন থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিন আগামী বুধবার (১২ আগস্ট) থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, ‘আমিও সেটা শুনেছি বুলেটিন আর প্রচার হচ্ছে না। তবে এটাতো এখনই নিউজ করার মতো জনগুরুত্বপূর্ণ বিষয় না, তাই কাল পর্যন্ত অপেক্ষা করে দেখেন কাল কি হয়।’

উল্লেখ্য, গত ৪ মাস ধরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত অনলাইন বুলেটিন প্রচার করে আসছে। গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনা পরিস্থিতি নিয়ে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত