ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ পাঠশালা বদলে গেলো ছয় সরকারি মেডিক্যাল কলেজের নাম

বদলে গেলো ছয় সরকারি মেডিক্যাল কলেজের নাম

ছয় সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তি নাম বাদ দিয়ে এসব প্রতিষ্ঠানের জেলার নামে নামকরণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) সচিব ডা. মো. সারোয়ার বারীর বুধবার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যে ৬টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো-শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, নোয়াখালী শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ, আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ নোয়াখালী, এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর।

এসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে নোয়াখালী মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ, দিনাজপুর মেডিক্যাল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

এছাড়া টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের নাম জেলার নাম অনুসারে বদলে দেওয়া হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত