ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু বঙ্গোপসাগরে ট্রলারডুবি, জেলের মৃত্যু

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, জেলের মৃত্যু

কক্সবাজারে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে ২৩ জেলে নিয়ে ‘এফবি রশিদা’ নামে ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় উদ্ধার মোহাম্মদ জামাল (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ট্রলারটির আরো চার মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) তানভির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেলে ঝড়ো বাতাসের কবলে ট্রলারটি ডুবে যায়। মারা যাওয়া জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।

ডুবে যাওয়া ‘এফবি রশিদা’র জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝড়ো বাতাসের কবলে পড়ি আমরা। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ট্রলারটি ডুবে যায়। আমাদের চার জেলে ঢেউয়ের স্রোতে ভেসে গেছেন। আরেক জেলে জামালের অবস্থা খারাপ ছিল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ট্রলারটিতে ২৩ জন মাঝি-মাল্লা ছিল। একজন মারা গেছেন। চারজন নিখোঁজ রয়েছেন।’

সী-সেইফ লাইফগার্ড কর্মীদের ইনচার্জ ওসমান গণি বলেন, ‘ভাসমান অবস্থায় জেলেদের উদ্ধার করে তীরে আনা হয়েছে। একজন মারা গেছেন। কয়েকজন নিখোঁজ বলে শুনেছি। তাদের খোঁজ করা হচ্ছে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত