ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৪ কোটি টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৪ কোটি টাকা টোল আদায়

ফাইল ফটো

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে রেকর্ড সৃষ্টি হ‌য়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।4

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেতুর পূর্বপ্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে ৩৩ হাজার ২৫টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা।

অপরদিকে, পশ্চিমপ্রান্ত থেকে সেতু পার হয়েছে ২০ হাজার ৬৮৩টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। এর মধ্যে, যাত্রীবাহী বাস ছিল ১২৮৭১টি, ট্রাক ১০৭৬০টি, ছোট-বড় যানবাহন ১৯৮৭২টি এবং মোটরসাইকেল ১০১০৫টি।

এর আগে, ২০২৩ সালের ২৭ জুন রাত ১২টা থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পারাপার হয়েছিল। সে সময় টোল আদায় হয়েছিল ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। যানবাহন পারাপারের সংখ্যা বেশি হলেও টোল আদায় ছিল কম।

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর ওরফে পাভেল বলেন, ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় ২৬ বছরে সর্বোচ্চ টোল আদায় হয়েছে এবার। ঈদযাত্রার আরও দুই দিন সেতুতে যানবাহনের চাপ থাকবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত