ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ফেসবুকে কমেন্টের জেরে হুমকির অভিযোগ, ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফেসবুকে কমেন্টের জেরে হুমকির অভিযোগ, ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

শাকিল আহমেদ। ফাইল ফটো

মানিকগঞ্জের সিঙ্গাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) উপজেলার দক্ষিণ জামশা এলাকার নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

শাকিল আহমেদ দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে ও চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত থেকে আট মাস আগে নিজের ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সা.) এবং তার স্ত্রীদের নিয়ে কটুক্তিকর কমেন্ট করেন শাকিল। পরে নিজের ভুল বুঝতে পেরে ওই কমেন্ট ডিলিট করে দেন তিনি। গতকাল নতুন করে ফেসবুকে ওই কমেন্ট ভাইরাল হয়। এর জেরে রাতে কিছু মানুষজন বাড়িতে গিয়ে শাকিল ও তার পরিবারকে হুমকি-ধমকি দেন বলে অভিযোগ। পরে রাত ২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত