ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ফের লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা

ফের লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি পর্যবেক্ষণ টাওয়ারের কাছে দুটি বিস্ফোরণের পরে দুই সেনা আহত হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল।

গত ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ হামলার ঘটনা ঘটলো।

ইউনিফিল এক বিবৃতিতে বলেছে, এটি ‘গুরুতর পরিস্থিতি’। জাতিসংঘের কর্মীদের এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে বৃহস্পতিবার ইউনিফিল জানিয়েছিল, দক্ষিণ লেবাননের নাকুরাতে ইউনিফিলের পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক থেকে গোলা ছোড়া হয়েছিল। ওই সময় টাওয়ার থেকে পড়ে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হয়।

শুক্রবারের হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলি সেনারা তাদের বাহিনীর বিরুদ্ধে একটি ‘তাৎক্ষণিক হুমকি’ চিহ্নিত করে এবং ‘হুমকির দিকে গোলা ছুড়েছিল। এর পরে জাতিসংঘের দুই শান্তিরক্ষী আহত হয়েছে।

আইডিএফ জানিয়েছে, তারা ঘটনার কয়েক ঘণ্টা আগে জাতিসংঘের কর্মীদের ‘সুরক্ষিত স্থানে সরে যেতে এবং সেখানে থাকতে’ সতর্ক করেছিল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত