ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেসসচিব

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেসসচিব

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেসসচিব এই তথ্য জানান।

শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি বলেন, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকে তারা গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি হিসেবে বিবেচনা করেন।
সভায় সাংবাদিকরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকতা পেশার মানোন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত