ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন ‘ফিল্ম বানাতে চায় না, পলিটিক্স করে সরকারের চামচামি করে’

‘ফিল্ম বানাতে চায় না, পলিটিক্স করে সরকারের চামচামি করে’

ঢাকাই সিনেমার বেশ কিছু বিরহ ঘরানার গানে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। এসব গানে কষ্টের মাঝেও এক ফালি হাসি দিয়ে হাজারো দর্শকের হৃদয় জয় করেছেন। বর্তমানে পর্দার বাইরে রয়েছেন এই অভিনেতা। তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাপ্পারাজ। এসময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে কথা বলেন। এ অভিনেতা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে। তারা ফিল্ম বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে।’

ইন্ডাস্ট্রিতে কাজের লোক কমে গেছে। এ তথ্য উল্লেখ করে বাপ্পারাজ বলেন, ‘দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না। দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। এখনো কিছু মানুষ আছে, তাদের কোণঠাসা করে রাখা হয়েছে। আমাদের সিনেমা বানানোর মানুষ দরকার। কাজের লোক কমে গেছে, এজন্যই এফডিসিতে রাজনীতি চলতো। এখানে ধান্দাবাজ মানুষই বেশি হয়ে গেছে।’

শিল্পী সমিতির কার্যক্রমের সমালোচনা করে বাপ্পারাজ বলেন, ‘শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতে বলা হতো। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারো পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত