ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ প্রা‌ই‌ভেটকার-বিআরটি‌সি বা‌সের মু‌খো‌মু‌খি সংঘর্ষে নিহত ৪, আহত ৩

প্রা‌ই‌ভেটকার-বিআরটি‌সি বা‌সের মু‌খো‌মু‌খি সংঘর্ষে নিহত ৪, আহত ৩

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি

কু‌ড়িগ্রা‌মের কাঁঠালবা‌ড়ি ইউ‌নিয়‌নে কু‌ড়িগ্রাম-রংপুর মহাসড়‌কে প্রাই‌ভেটকার ও বিআর‌টি‌সি বা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চার জন নিহত হ‌য়ে‌ছেন। এছাড়াও গুরুতর আহত হ‌য়ে‌ছেন শিশুসহ আরও দুইজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া ৭ টার দি‌কে মহাসড়‌কের রায়পুর আর‌ডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

কু‌ড়িগ্রাম সদর থানার প‌রিদর্শক (তদন্ত) আ‌নোয়ারুল ইসলাম ও কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের জরুরী বিভা‌গের চি‌কিৎসক ডা. মে‌হেরুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত ক‌রে‌ছেন।

নিহতরা হ‌লেন প্রাই‌ভেট কা‌রের যাত্রী বিল্লাল হো‌সেন(২৫), মজিবুর রহমান (৬৫) ও প্রাই‌ভেট কা‌রের ড্রাইভার (নাম অজ্ঞাত) এবং বিলকিস বেগম। আহত‌দের ম‌ধ্যে প্রাই‌ভেট কা‌রের দুই যাত্রী শিশু জয়নব (৯), ড্রাইভা‌রের সহকারী র‌য়ে‌ছেন। ড্রাইভা‌রের সহকারীর অবস্থা আশঙ্কাজনক ব‌লে হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকা‌লে কাঁঠালবা‌ড়ি ইউ‌নিয়নের রায়পুর আর‌ডিআরএস বাজার এলাকায় কু‌ড়িগ্রাম-রংপুর মহাসড়‌কে কু‌ড়িগ্রাম থে‌কে ছে‌ড়ে যা‌ওয়া বিআর‌টি‌সি’র এক‌টি বাসের সা‌থে কু‌ড়িগ্রামগামী এক‌টি প্রাই‌ভেট কা‌রের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে

ঘটনাস্থ‌লেই প্রাই‌ভেট কা‌রের ড্রাইভা‌রের মৃত‌্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাই‌ভেট কা‌রের ৫ যাত্রী‌কে দ্রুত উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক বিল্লাল হো‌সেন না‌মে একজন‌কে মৃত ঘোষণা ক‌রেন।

হাসপাতা‌লের কর্তব‌্যরত চি‌কিৎসক ডা. মে‌হেরুল ইসলাম জানান, হাসপাতা‌লে আনার আগেই বিল্লাল হো‌সেন না‌মে এক যাত্রী ও প্রাই‌ভেট কা‌রের ড্রাইভার মারা যান। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় ম‌জিবুর রহমান ও বিলকিস বেগম না‌মে আরও দুইজ‌নের মৃত‌্যু ঘ‌টে। আহত অপর দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তা‌দের‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌তে পা‌রে।

আহত যাত্রীর বরাত দি‌য়ে এই চিকিৎসক জানান, প্রাই‌ভেট কা‌রের যাত্রীরা নর‌সিংদী থে‌কে কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুর উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নে আত্মী‌য়ের বা‌ড়ি‌তে যা‌চ্ছি‌লেন।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত