ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা প্রথম অ্যাসাইনমেন্টে ‘ফেল’ সাব্বির

প্রথম অ্যাসাইনমেন্টে ‘ফেল’ সাব্বির

ঢাকা প্রিমিয়ার লিগের শুরু থেকে বেশ আলোচনায় ছিলেন সাব্বির রহমান। পারটেক্স স্পোর্টিং ক্লাবে নাম লিখানোর পাশাপাশি এবার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কিন্তু তার দলের শুরুটা একদমই ভালো হলো না। রান পাননি সাব্বির নিজেও। তাতে হার দিয়ে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের।

মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। আগে ব্যাটিং করে শাইনপুকুর ৫ উইকেটে ২৯৮ রান করে। জবাব দিতে নেমে পারটেক্স গুটিয়ে যায় মাত্র ২২১ রানে। ৫০ মিনিট ক্রিজে কাটিয়ে সাব্বির ৪৭ বল খেলে মাত্র ২০ রান করেন ৩ বাউন্ডারিতে।

শাইনপুকুরের হয়ে এই ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন অনিক সরকার ও রায়ান রাফসান রহমান। অনিক ৭৮ বলে ৭৭ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়। অধিনায়ক রায়ান ৮১ বলে ৮৭ রান করেন ৭ চার ও ৩ ছক্কায়। এছাড়া মিনহাজুল আবেদীন সাব্বির ৩৫ বলে ৩০ এবং জুবায়ের হোসেন ১৪ বলে ৩৯ রান করেন ১ চার ও ৪ ছক্কায়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শাইনপুকুর তিনশর কাছাকাছি পুঁজি পায়।

পারটেক্স লক্ষ্য তাড়ার সেই চ্যালেঞ্জ নিতে পারেনি। ১০৩ রানে ৫ উইকেট হারায় তারা। ১১০ রানে নেই ষষ্ঠ উইকেট। দলের হয়ে কোনো ব্যাটসম্যান ফিফটি ছোঁয়া ইনিংস খেলতে পারেননি। রুবেল মিয়া ৪০ এবং জাওয়াদ রোয়েন ৪৬ রান করেন। বাকিরা ছিলেন নিষ্প্রভ। বল হাতে আল ফাহাদ ও রাফিকুজ্জামান রাফি ৩টি করে উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন রাহিম আহমেদ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে রাফিকুজ্জামান পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত